মালদা

বিজেপির প্রচারে মালদা জেলায় মুকুল, নির্বাচনের ধোঁয়াশা নিয়ে বিঁধলেন শাসক দলকে

ক্যাডারদের পুলিশ সাজিয়ে ভোট করার পরিকল্পনা নিয়েছে শাসক দল তৃণমূল। বুধবার মালদা জেলায় বিজেপির হয়ে প্রচার করতে এসে এমন ভাবেই তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। 

               আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে বুধবার মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদা জেলায় এলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বিজেপির জেলা কার্যালয়ে এসে হাজির হন। এরপর জেলা নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সরকারের অস্ত্রাগারে অস্ত্র আছে। ক্যাডারদের পুলিশ সাজিয়ে ভোট করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের পোশাক পড়িয়ে অস্ত্র হাতে ভোট করার পরিকল্পনা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা সৃষ্টি করেছে রাজ্য সরকার, নির্বাচন অনিশ্চিত করার জন্য দায়ী রাজ্য সরকার, কোন রকম অশান্তি ছড়ানোর চেষ্টা হলে মানুষকে নিয়ে গণ প্রতিরোধ করবে বিজেপি বলে জানান বিজেপি নেতা মুকুল রায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/gTz7wHJJT0E